,

বাচ্চা কোলে নিয়েই ছিনতাই করতেন তারা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ছিনতাই চক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১০ নং গোলচত্বরে আল বারাকা হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে এসব তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।

গ্রেপ্তার চার নারী হলেন- মনিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) এবং রিতু (২৪)।

পুলিশ জানায়, মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ান। আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশেপাশে থাকতেন। মনিকা ও রিতু পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করতেন। অন্যদিকে পথচারী তাদের আটকানোর চেষ্টা করলে আশপাশে থাকা মিম ও সোহাগী এসে ঝগড়া বাধিয়ে দিতেন। আর এই সুযোগে বাকি দুজন লাপাত্তা হয়ে যান।

মনিকার ১৫ মাস বয়সী এবং রিতুর ৪ বছর বয়সী ছেলে রয়েছে। তারা কোলে বাচ্চা নিয়ে ঘুরতে থাকেন। তারা নারী পথচারীকে ছিনতাইয়ের জন্য টার্গেট করেন। সুবিধাজনক স্থানে গিয়ে তারা মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যান। এর মধ্যে পথচারীরা চিৎকার শুরু করলে আশপাশে থাকা ওই চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে সেখানে উপস্থিত হতো। ধাক্কা বা অন্য কোন অজুহাতে তার সঙ্গে ঝগড়া বাধিয়ে দিতো। এই সুযোগে মনিকা ও রিতু পালিয়ে যেত।

মিরপুর মডেল থানার ওসি মোহসীন আরও বলেন, বৃহস্পতিবার একই কায়দায় ছিনতাইয়ের সময় ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট