,

শবে বরাতের রাতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র শবে বরাত মুসলিম উম্মাহর কাছে একটি মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ রাত। এ রাতে মুসলিম উম্মাহ্ আল্লাহর ইবাদত বন্দেগিতে মশগুল হন। মুসলিম উম্মাহ্ যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দে ইবাদত পালন করতে পারেন সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মহানগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

সোমবার (৬ মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তী এসব তথ্য জানান।

তিনি বলেন, নিরাপত্তার অংশ হিসেবে থাকছে বিভিন্ন মসজিদ ও মাজার কেন্দ্রিক চেকপোস্ট ও পিকেটিং ব্যবস্থা। পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি থাকবে মোটরসাইকেল নিয়ে মোবাইল টিম। এসবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে থাকবে ডিএমপির আইএডি ও গোয়েন্দা টিম। এছাড়া বিশেষায়িত সহায়ক দল হিসেবে থাকবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, ডগ স্কোয়াড (কে-৯) ও ক্রাইম সিন ইউনিট।

তিনি আরও বলেন, পবিত্র শবে বরাতের রাতে সব ধরনের আতশবাজি বহন ও ফাটানো নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা ৬টার পর থেকে পরদিন বুধবার (৮ মার্চ) ভোর ৬টা পর্যন্ত আতশবাজি, বিস্ফোরক দ্রব্য, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হয়েছে ডিএমপি।

৭ মার্চ (১৪ শাবান ১৪৪৪ হিজরি) রাতে উদযাপিত হবে পবিত্র শবে বরাত। শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শবে বরাত অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে পরদিন বুধবার ভোর ৬টা পর্যন্ত আতশবাজি, বিস্ফোরক দ্রব্য, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট