,

রুমিন ফারহানার শূন্য আসনে এমপি হলেন ইনুর স্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত আসনের (সংরক্ষিত-৫০) উপনির্বাচনে সংসদ সদস্য হলেন জাসদের সহসভাপতি আফরোজা হক রীনা। তিনি জাসদের সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী।

জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। জনগণের সরাসরি ভোটে কোনো রাজনৈতিক দল ও জোটের পাওয়া আসনের সংখ্যানুপাতিক হার অনুযায়ী কোন দল কতটি সংরক্ষিত আসন পাবে, তা নির্ধারণ করা হয়। একাদশ জাতীয় সংসদে বিএনপি থেকে সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ছয়জন। এর বিপরীতে তাদের মহিলা আসন ছিল একটি।

বিএনপি থেকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হয়েছিলেন রুমিন ফারহানা। গত বছরের ১১ ডিসেম্বর রুমিনসহ বিএনপির সংসদ সদস্যরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। এরপর সরাসরি ছয়টিসহ বিএনপির দখলে থাকা সংরক্ষিত আসনও শূন্য ঘোষণা করা হয়।

রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া আসনটিতে ইনুর স্ত্রী রীনাকে প্রার্থী করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। ওই নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।

এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, এই আসনে একজন প্রার্থী ছিলেন। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইসি সচিবালয় প্রজ্ঞাপন জারি করবে।

ইনু-রীনা দম্পতির বাইরে বর্তমান সংসদে আরও দুই দম্পতি আছেন। তারা হলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও তার স্ত্রী লুৎফুন্নেসা খান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও তার স্ত্রী শরিফা কাদের। তিন নেতারই স্ত্রী সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট