,

শেষ ১০ ম্যাচের সাতটা হেরেছি, তবে আমরা বিশ্বচ্যাম্পিয়ন : মঈন আলী

news-image

স্পোর্টস ডেস্ক : বুধবার মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট ও টি-টোয়েন্টিতে ভালো করলেও ইংলিশদের ওয়ানডে ফর্ম ভালো নয়। তবে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী মনে করিয়ে দিলেন, তারা বিশ্বচ্যাম্পিয়ন।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে মঈন আলীর কাছে জানতে চাওয়া হয় ওয়ানডে সিরিজে কারা ফেভারিট। জবাবে মঈন বলেন, ‘কে ফেভারিট, এটা আসলে কোনো বিষয় নয়। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ বরাবরই ভালো। আমরা শেষ ১০ ম্যাচের সাতটা হেরেছি, তবে আমরা বিশ্বচ্যাম্পিয়ন। লম্বা সময় ধরে আমরা আমাদের সেরা দলটা পাইনি। কিন্তু এখন মার্ক উড আছে, জোফরা আর্চার আছে। উইল জ্যাকসও দলে যোগ দিয়েছে। দিন শেষে কে ফেভারিট, কে ফেভারিট না, এতে কিছু যায়-আসে না।’

‘হোম অ্যাডভান্টেজ’ কাজে লাগানোর কথা প্রকাশ্যেই বলেছেন বাংলাদেশের হেড কোচ চন্দিকা হাথুরাসিংহে। এসব মাথায় রাখছেন মঈন আলীও। ইংলিশ অলরাউন্ডার জানেন এখানে স্পিনারদের বিপক্ষে পরীক্ষা দিতে হবে তাদের। ইংলিশ অলরাউন্ডার বলেন, ‘আপনি যখন উপমহাদেশে খেলতে আসবেন, এমনটা ভেবেই আসতে হবে যে ভালো স্পিন বোলিংয়ের বিপক্ষে পরীক্ষা দিতে হবে।’

মঈন আরো বলেন, ‘বাংলাদেশ দল হিসেবে খুব ভালো। বিগত কয়েক বছরে দল হিসেবে তারা অনেক উন্নতি করেছে। শুধু স্পিনাররাই না, তাদের পেসাররাও মানসম্মত। আমরা আমাদের সেরা প্রস্তুতি নিয়েই খেলতে নামব। নেটে বাঁহাতি স্পিনার ও ডানহাতি অফ স্পিনারদের বিপক্ষে অনুশীলন করেছি, আমরা তাদের শক্তি সম্পর্কে জানি। সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট