,

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের ইসমাইল হোসেন (৩০), দাগনভূঞা উপজেলার দক্ষিণ জয়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুরের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভুঞা ইউনিয়নের মোস্তফা কামাল (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিসপুর ইউনিয়নের আবুল হোসেন (৪৫) ও তার ছেলে নাদিম হোসেন (১০)।

প্রবাসী বাংলাদেশি সূত্রে জানা গেছে, ওই পাঁচ বাংলাদেশি জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মারা যান। এ ছাড়া এ সময় গুরুতর আহত হন আরও দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইসমাইল হোসেনের পিতা শরীয়ত উল্লাহ ছেলের কথা বলতে বলতে বারবার বাকরুদ্ধ হয়ে পড়ছিলেন। তিনি কাঁন্না জড়িত কন্ঠে জানান, ইসমাইল হোসেন অবিবাহিত। ১১ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় কঠোর পরিশ্রম করছিল। দুই মাস পরে তার দেশে ফেরার কথা ছিল। ইসমাইল তার পরিবারকে স্বচ্ছলতা এনে দিয়েছিল। দেশে ফেরার পর বিয়ের প্রস্তুতি শেষ করা হয়েছে। সব স্বপ্ন এক খবরে চুরমার হয়ে গেল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত