,

নরসিংদীর এক হত্যা মামলায় ফাঁসির ৭ আসামিই হাইকোর্টে খালাস

news-image

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় সামসুল হক নামে এক কৃষক হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ৭ আসামিকেই খালাস দিয়েছেন হাইকোর্ট।

খালাস পাওয়া ৭ আসামি হলেন, পলাশ উপজেলার গালিমপুর এলাকার আব্দুল গাফফার, মো. তোতা মিয়া, মো. আলেক মিয়া, শরীফ মিয়া, আরিফ মিয়া, মোছা. রুপবান ও মারফত আলী।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশরাফুল হক জর্জ। আসামিদের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট এ এস এম সায়েম আলী পাঠান।

পরে আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, আসামিদের বিরুদ্ধে সামসুল হককে হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি। একারণে উচ্চ আদালত সব আসামিকে খালাস দিয়েছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশরাফুল হক জর্জ বলেন, হাইকোর্টের এই খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৩০ আগস্ট রাতে আসামিরা জমি সক্রান্ত বিরোধের জের ধরে সামসুল হকের ছেলে জহিরুল ইসলামকে মারধর করে। পরে কৃষক সামসুল হক সেখানে গেলে তাকে ও তার ছেলেকে কুপিয়ে জখম করে। এর কিছুক্ষণ পর সামসুল ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী নুরজান বেগম বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা ও জখমের মামলা দায়ের করেন।

বিচার শেষে ২০১৭ সালের ২২ মে নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন সাত আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবদুল গাফফার, শরীফ মিয়া, আরিফ মিয়া, ফারুক মিয়া ও বাছির মিয়া।

পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন। শুনানি শেষে সব আসামিকে খালাস দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট