,

খুমেক থেকে চুরি হওয়া নবজাতককে ১ লাখ ৮০ হাজার টাকায় কেনেন দম্পতি!

news-image

নড়াইল প্রতিনিধি : খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) থেকে ২৩ দিন আগে চুরি হওয়া এক নবজাতককে (ছেলে সন্তান) নড়াইলের কালিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। ওই নবজাতককে এক লাখ ৮০ হাজার টাকায় কিনেছিলেন এক নিঃসন্তান দম্পতি।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। তবে যে নারী ওই শিশুকে চুরি করে নিয়ে গিয়েছিলেন, তাকে গ্রেফতার করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পার-বিষ্ণপুর গ্রামের রাশেদ মোল্লার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তারা বলেছে- এক লাখ ৮০ হাজার টাকা দিয়ে শিশুটিকে ঢাকা থেকে কিনে এনেছেন।

উদ্ধার হওয়া নবজাতকটি বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গের তোরাব আলী ও রানী বেগমের। তার পরিচয় নিশ্চিতের জন্য শিশুটিকে বর্তমানে খুমেকের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ডিএনএ টেস্টের জন্য রাখা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি সকালে প্রসব বেদনা উঠলে রানিমাকে ফকিরহাট থেকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে আসেন। ওই দিন দুপুরে একটি ছেলে শিশুর জন্ম দেন রানিমা। বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছাড়পত্র দেয়।

এরপর হাসপাতালের জরুরি বিভাগের সামনে গাড়ি ভাড়া নিয়ে এক চালকের সঙ্গে নবজাতকটির বাবা তোরাব আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই চালক গাড়ির চাবি দিয়ে তার মাথায় আঘাত করেন। এর মধ্যে আরও কয়েকজন চালক তার ওপর চড়াও হন। গাড়িচালকদের সঙ্গে একজন নারীও ছিলেন।

এ সময় নবজাতকটি তার আরেক বোন সোনিয়া বেগমের কোলে ছিল। বাকবিতণ্ডার এক পর্যায়ে চালকের সঙ্গে থাকা ওই নারী কৌশলে তার নবজাতককে নিয়ে পালিয়ে যান বলে ভুক্তভোগী পরিবার জানায়।

এ প্রসঙ্গে সোনাডাঙ্গা থানার এসআই তোফায়েল হোসেন সাংবাদিকদের জানান, খুমেক হাসপাতাল থেকে গত ২৪ জানুয়ারি বিকালে ওই নবজাতককে চুরি করা হয়। এ ঘটনায় ২৫ জানুয়ারি নবজাতকের নানা বেলায়েত হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে।

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা