,

‘পুষ্পা ২’ থেকে নিজেকে সরিয়ে নিলেন সামান্থা

news-image

অনলাইন ডেস্ক : মাত্র তিন মিনিটের নাচেই পুরো ভারত কাঁপিয়ে দিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। ‘ও আন্তাভা’ গানের ছন্দে বুঁদ গোটা দেশ। সকলেই অপেক্ষায় ছিলেন ‘পুষ্পা ২’-এর সামান্থাকে নতুন ভাবে দেখার জন্য। তবে এখন আর তা সম্ভব হবে না। পুষ্পা-র মতো ‘পুষ্পা ২’ ছবিতে একটি আইটেম ডান্সের প্রস্তাব দেওয়া হয় অভিনেত্রীকে। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি সামান্থা।

এক প্রতিবেদনে আনন্দবাজার পত্রিকা জানায়, ‘পুষ্পা ২’ ছবিতে আইটেম ডান্সের প্রস্তাবের পর তিনি সরাসরি না করে দেন।

গত ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘পুষ্পা ২’ ছবির শুটিং। আল্লু আর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ়’ ২০২১-২২ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবি। বক্স অফিসে ৩৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। জনপ্রিয়তার কথা মাথা রেখেই সিক্যুয়েল তৈরির কথা ভেবেছিলেন নির্মাতারা। কিন্তু শুটিং শুরু দিন কয়েকের মধ্যে হানা দেয় আয়কর দপ্তর। পরে ভেস্তে যায় পুরো শুটিং। কিন্তু দু’সপ্তাহের মাথায় এসে সুখবর শোনা গেল। ‘পুষ্পা: দ্য রুল’ ছবির শুটিং চলেছে। তবে এ বার আবার খারাপ খবর, সামান্থাকে দেখা যাবে না ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে।

জানা যায়, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কোনো আইটেম ডান্স করতে রাজি নন এই অভিনেত্রী। তবে ‘ও আন্তাভা’ গানের জন্য যে ভালবাসা পেয়েছেন, তাতে আপ্লুত তিনি।

সুকুমার পরিচালিত এই ছবিতেও পুষ্পা রাজের ভূমিকায় আছেন আল্লু আর্জুন। আর তার প্রেমিকা শ্রীবাল্লির চরিত্রে আবারও দেখা যাবে রাশ্মিকাকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯