,

শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম বাড়ল আরও ৬৫ শতাংশ

news-image

অনলাইন ডেস্ক : অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় আবারও বাড়ল বিদ্যুতের দাম। দেশটির বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা বিদ্যুতের দাম ৬৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে। বুধবার থেকে বাড়তি দাম কার্যকর হয়েছে।

শ্রীলঙ্কার সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। এর আগে গত বছরের আগস্টে বিদ্যুতের দাম ৭৫ শতাংশ বাড়িয়েছিল দেশটি।

অর্থনৈতিক দুর্দশায় জেরবার শ্রীলঙ্কায় চরম ভোগান্তিতে রয়েছে মানুষ। এ সংকট কাটাতে একটি পথই খোলা দেখছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। সেটি হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়া। কিন্তু আইএমএফের শর্তের বেড়াজালে ঋণ পেতে দেরি হচ্ছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, আইএমএফের ঋণ পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করা হচ্ছে। শিগগিরই ২৯০ কোটি ডলারের ঋণ বা বেইল আউট পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত