,

২২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে মা ও দুই শিশু উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আন্তাকিয়া শহরের একটি ধ্বংসস্তূপ থেকে এক নারীকে তার দুই শিশু সন্তানসহ জীবিত উদ্ধার করা হয়েছে। তারা ধ্বংসস্তূপটিতে ২২৮ ঘণ্টা আটকে ছিলেন।

আজ বৃহস্পতিবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

তুরস্কের সংবাদমাধ্যম জানায়, ওই নারীর নাম এলা। তাকে তাদের অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে মেসাম ও আলী নামের দুই সন্তানসহ জীবিত উদ্ধার করা হয়।

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে তুরস্কেই নিহত হয়েছেন ৩৫ হাজার বেশি। সিরিয়ায় নিহত হয়েছেন ৫ হাজার ৮০০ জনের বেশি। বেঁচে যাওয়া অনেক গৃহহীন হয়ে পড়েছেন। তবে তীব্র শীতের মধ্যে মানবেতর দিন কাটাচ্ছেন ভূমিকম্প কবলিত এলাকার মানুষ।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত