,

রাষ্ট্রপতি ৩ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : তিনদিনের সফরে বুধবার কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সফরে তিন হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম পরিদর্শন করবেন তিনি। এছাড়া বিভিন্ন পেশাজীবী, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা নবীরুল ইসলাম সই করা সফরসূচি থেকে জানা যায়, বুধবার দুপুর পৌনে তিনটায় হেলিকপ্টারে করে মিঠামইনে যাবেন রাষ্ট্রপতি। ডাকবাংলোতে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। পরে নিজ বাসভবনে যাবেন আবদুল হামিদ।

এদিন সন্ধ্যা ৭টায় মিঠামইনের রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন। পরে মিঠামইনের বাসভবনে রাত্রিযাপন করবেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় মিঠামইন থেকে গাড়িবহর নিয়ে পাশের উপজেলা ইটনায় যাবেন রাষ্ট্রপতি। সেখানে তিনি বিকেল ৪টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ইটনা থেকে যাবেন অষ্টগ্রাম উপজেলা সদরে। সেখান থেকে রাতে তিনি ফিরে যাবেন মিঠামইনের বাসভবনে। রাষ্ট্রপতি শুক্রবার দুপুর ১২টায় নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করবেন। শুক্রবার দুপুর ৩টা ১০মিনিটে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯