,

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চল ঝড়ে লণ্ডভণ্ড, জরুরি অবস্থা ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলে লণ্ডভণ্ড নিউজিল্যান্ডের উত্তরাঞ্চল। দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো জাতীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হলো। ঘূণিঝড় ও ভারি বৃষ্টির কারণে বন্যার কবলে বহু মানুষ। কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে বন্যাদুর্গত এলাকাগুলোতে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরান ম্যাকঅ্যানাল্টি জানিয়েছেন, প্রচন্ড বাতাস ও ভারি বর্ষণের কারণে ‘অনেক খারাপ পরিস্থিতি’ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স জরুরি অবস্থা ঘোষণা করে উল্লেখ করেন, ‘এটি একটি দুর্যোগময় রাত ছিল, উত্তরে অনেক পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। অনেক বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে গেছে, দেশজুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।’

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে গেছে। রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে।

ঘূর্ণিঝড়টি বর্তমানে দেশটির উত্তর দ্বীপের পূর্ব উপকূলের কাছে অকল্যান্ডের প্রায় ১০০ কিলোমিটার পূর্বে রয়েছে এবং উপকূলের প্রায় সমান্তরাল পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস মিলছে।

সূত্র: আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত