,

শততম ম্যাচে যে কারণে ব্যাট করেননি সাকিব

news-image

অনলাইন ডেস্ক : বিপিএলে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। সেটাও আবার টুর্নামেন্টে বাঁচা-মরার এলিমিনেটর ম্যাচে। আর সেই ম্যাচেই কিনা তিনি ব্যাট হাতে নামেননি। মাইলফলক স্পর্শের ম্যাচে তাই ব্যাট হাতে তিনি রাখতে পারেননি কোনো অবদান। কিন্তু কেন? ম্যাচ শেষে জানা গেল সেই কারণ।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সেই ব্যাখ্যা দিয়েছেন ফরচুন বরিশালের ব্যাটিং কোচ নাজমুল আবেদীন। বলেছেন, সাকিব নিজেই সিদ্ধান্ত নিয়ে আরেকটু পরে আসতে চেয়েছিলেন।

১৭৪.৪১ স্ট্রাইক রেট, ৪১.৬৬ গড়, ৩টি ফিফটি। বিপিএলে এবার সাকিবের ব্যাটিং পারফরম্যান্স ছিল দুর্দান্ত। পুরো টুর্নামেন্টেই ৩ ও ৪ নম্বরে খেলেছেন, সবচেয়ে বেশি ৩ নম্বরে ৭ বার, তিনবার ৪ নম্বরে। সবচেয়ে নিচে ব্যাটিং করেছেন ৫ নম্বরে, সেটাও মাত্র একবার।

আজ পাওয়ার-প্লের মধ্যে ৪৬ রানে ১ উইকেট হারানোর পর তিনে পাঠানো হয় মাহমুদউল্লাহকে। মাহমুদউল্লাহ ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। তবে তিনি যখন আউট হন, ইনিংসে বাকি ছিল আরও ৩৯ বল। সাকিব আসেননি তখনও। এমনকি ১৬তম ওভারের প্রথম বলে মিরাজ ফেরার পরও পাঠানো হয় এবার বিপিএলে প্রথম ম্যাচ খেলা শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকশেকে।

স্বাভাবিকভাবেই সেটি বিস্ময়ের জন্ম দিয়েছে। কোচ নাজমুল পরে দলীয় কৌশলই এমন ছিল জানিয়ে বলেন, ‘এত ভালো একটা প্ল্যাটফর্ম হওয়ার পর সাকিবের মাথায় এটা হয়তো কাজ করেছিল—করিম বা রাজাপাকশেকে আগে পাঠিয়ে ফ্রি করে দিলে, যা–ই হোক না কেন, যত রানই করুক না কেন, যে রেটেই করুক না কেন, সেটা দলের কাজে আসবে। শেষে গিয়ে সে তার কাজটা করবে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট