,

কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন রাষ্ট্রপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মো. সাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি। এ পদে তিনিই একমাত্র প্রার্থী হওয়ায় এখন আর ভোটের প্রয়োজন হচ্ছে না।

আজ রোববার বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় ছিল। আর এই সময়ের মধ্যে কেউ মনোনয়ন জমা দেননি। ফলে মো. সাহাবুদ্দিন চুপ্পু একক প্রার্থী। আগামীকাল সোমবার মনোনয়ন বাছাইয়ে বৈধ হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম জানান, মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় আজ রোববার বিকেল চারটা পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী ছাড়া আর কারও মনোনয়নপত্র জমা পড়েনি। আগামীকাল সোমবার দুপুরের মধ্যে প্রার্থিতা বাছাইয়ের পর নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত জানাবে।

আজ রোববার বেলা ১১টায় নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনের মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সাহাবুদ্দিন চুপ্পুকে ফুল দিয়ে বরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। তার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিল, আগামীকাল সোমবার বাছাই ও মঙ্গলবার প্রত্যাহারের দিন ধার্য করা হয়। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। তবে রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী হওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট