,

সাকিবদের বিদায় করে টিকে রইল রংপুর

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শ্বাসরুদ্ধকর এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালকে বিদায় করে ফাইনালের আশা বাঁচাল রংপুর রাইডার্স। রংপুরের ৪ উইকেটের জয়ে আসর থেকে বিদায় নিল সাকিব আল হাসানের বরিশাল।

আজ রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্লে-অফের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা বরিশাল। নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ও ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।

১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের শুরুটা হয় বাজে। দলীয় শূন্য রানে ওপেনার মোহাম্মদ নাঈমকে হারায় তারা। সাকিবের বলে প্রিটোরিয়াসকে ক্যাচ দেন তিনি। তবে এরপর রনি তালুকদার ও শামীম হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। এ দুজনের জুটিতে আসে ৬১ রান। অবশেষে ১৭ বলে ব্যক্তিগত ২৯ রানে কামরুল ইসলাম রাব্বির বলে মাঠ ছাড়েন রনি।

এরপর নিয়মিত বিরতিতে আরও কিছু উইকেট হারায় রংপুর। তবে বেশ আক্রমণাত্মক ব্যাট করা শামীম ছিলেন অবিচল। তিনি ৫১ বলে ৭১ রানে দুর্দান্ত ইনিংস খেলেন। ৩৬ বলে হাফসেঞ্চুরি পূরণ করা এই বাঁহাতির শেষ পর্যন্ত ইনিংসে ছিল ৪টি চার ও সমান ছক্কা। খালেদ আহমেদের বলে আউট হন তিনি।

শেষ দিকে বরিশালের বোলাররা কিছুটা চাপ সৃষ্টি করলেও দাসুন শানাকা ও মেহেদী হাসানের ক্যামিও ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর। শানাকা ১২ বলে ১৫ ও মেহেদী ৯ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।

বরিশাল বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান সাকিব, রাব্বি ও খালেদ আহমেদ।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বরিশাল। ৫.৫ ওভারে দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ ও আন্দ্রে ফ্লেচার ৪৬ রান তোলেন। তবে ফ্লেচারের (১২) বিদায়ে ছন্দপতন হয়। দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে আর ৬৯ রানের জুটি গড়েন মিরাজ। শানাকার বলে আউট হওয়া মাহমুদউল্লাহ ২১ বলে ৩৪ রান করেন।

কিন্তু উইকেটে রীতিমতো ঝড় তোলেন মিরাজ। এই অলরাউন্ডার মেকশিফট ওপেনার হিসেবে নেমে ৪৮ বলে ৬৯ রানের অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা। পরে তিনি শানাকার দ্বিতীয় শিকারে মাঠ ছাড়েন। শেষ দিকে করিম জানাত ২৫ বলে ৩৩ ও ভানুকা রাজাপাকসে ১০ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

ম্যাচ সেরা হন শামীম হোসেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে নামবে রংপুর। সেদিন জিততে পারলেই ফাইনালে যাবে দলটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট