,

সংবিধানের আলোকেই নির্বাচন হবে : আইনমন্ত্রী

news-image

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে রক্ত দিয়ে ভালবাসেন। বাংলাদেশের সংবিধান পুনরুজ্জীবিত করেছেন শেখ হাসিনা। আর সেই সংবিধানের আলোকেই সবসময় নির্বাচন হবে। আজ শুক্রবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ : মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আখ্লাকুল হোসাইন আহমেদ’ শীর্ষক বইয়ের বর্ধিত সংস্করণের মোড়ক উন্মোচন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা কারও ব্রডকাস্টে আসে নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন। আর সেই ডাকে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আমরা মুক্তিযুদ্ধের কথা বলে যাবো। আমরা বাংলাদেশের কথা বলে যাবো। যা হবার হবে।’

তিনি নতুন প্রজন্মদের ইতিহাস জানার জন্য ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ : মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আখ্লাকুল হোসাইন আহমেদ’ শীর্ষক বই পড়ার আহ্বান জানান।

ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ওবায়দুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অসীম কুমার উকিল।

অনুষ্ঠানে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবির, সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজাদ্দুল হাসান, ট্রাস্টি বোর্ডের সম্পাদক সাইফুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসীত বরণ সরকার, নেত্রকোণা জেলা দায়রা জজ শাহজাহান কবির, নেত্রকোণা পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল আমীন, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুল রহমান লিটন, মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর