,

বাংলাদেশের কাছে খাদ্য ও ওষুধ সহায়তা চায় তুরস্ক

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কাছ থেকে খাদ্য ও ওষুধ সামগ্রী সহায়তা চেয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ তুরস্ক। বৃহস্পতিবার তুরস্ক দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে এ সহায়তা চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

রাষ্ট্রদূত তুরান বলেন, আমরা বাংলাদেশ থেকে সহায়তা নিতে চাই। আমাদের শীতের কাপড়, ওষুধ, শুকনো খাবার ইত্যাদি সহায়তা দিতে পারেন। ঢাকার টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো অর্ডিনেশন এজেন্সি (টিকা) অফিস এসব সহায়তা নেবে। তারা এসব সামগ্রী তুরস্কে পাঠাবে।

দেশটি নগদ কোনো অর্থ সহায়তা নেবে না জা‌নি‌য়ে রাষ্ট্রদূত ব‌লেন, টিকা অফিস কোনো নগদ অর্থ সহায়তা নেবে না। কেননা এখানে আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। সে কারণে অর্থ পাঠাতে জটিলতা তৈরি হবে।

ভূ‌মিক‌ম্পের ঘটনায় দ্রুত সাড়া দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে‌ছেন রাষ্ট্রদূত তুরান। তি‌নি ব‌লেন, ভূমিকম্পে বাংলাদেশ সরকার খুব দ্রুত সাড়া দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী শোক বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশ পতাকা অর্ধনমিত রেখেছে। আমরা চির কৃতজ্ঞ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট