সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় চাচা-ভাতিজার বিরোধ, ছুরিকাঘাতে ভাতিজা নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  বিরোধের জের ধরে চাচা আশরাফুল ইসলামের ছুরিকাঘাতে ভাতিজা ভাই মো. নিয়ামুল(২৫) নিহত হয়েছেন।
 বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চাচা আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে।
নিহত মো. নিয়ামুল নলগড়িয়া গ্রামের তাহের মিয়ার ছেলে এবং গ্রেফতার আশরাফুল ইসলাম একই বাড়ির আবদুল মোতালেবের ছেলে। নিহতের পরিবার ও স্হানীয়রা জানায়, চাচা আশরাফুল ইসলাম ও নিয়ামুল উভয়েই মধ্যে বিরোধ ছিলো। এই বিরোধের জেরে বুধবার বিকেল চাচা  তার ভাতিজাকে বাড়ির সামনে ডেকে নিয়ে যায়। পরে বাকবিতণ্ডার এক পর্যায়ে নিয়ামুলকে ছুরিকাঘাত করে আশরাফুল। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে  পার্শ্ববর্তী  আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. রাজু আহম্মেদ বলেন, চাচতো চাচা
আশরাফুল ইসলাম তার ভাতিজা নিয়ামুল মর্ধ্যে বিরোধ চলছিল। ভাতিজা নিয়ামূলকে  ছুরিকাঘাত করে চাচা আশরাফুল। পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করে ডাক্তার। এ ঘটনার পরে অভিযান চালিয়ে চাচা আশরাফুলকে গ্রেফতার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী