,

আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা

news-image

নিউজ ডেস্ক : দুই দিন বিরতি দিয়ে আবার বায়ুদূষণের শীর্ষ উঠে এসেছে ঢাকা। আজ বৃহস্পতিবার বায়ুদূষণে প্রথম স্থানে আছে রাজধানী ঢাকা। এর আগে গত সোমবার শীর্ষ অবস্থানে ছিল।

আজ সকাল সাড়ে আটটায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ২২৫। বায়ুর মান বিচারে এ পরিস্থিতি অস্বাস্থ্যকর।

আজ এ সময় এ তালিকায় ঢাকার পরই আছে পাকিস্তানের শহর লাহোর (১৯৫)। একিউআই স্কোরে আজ সকাল সাড়ে আটটায় বায়ুর মানের নিরিখে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে ভারতের মুম্বাই (১৮০)। একই স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে ভারতেরই আরেক শহর দিল্লি। পোল্যান্ডের শহর ক্রাকোও আছে পঞ্চম স্থানে, স্কোর ১৭৬। এরপরই আছে মঙ্গোলিয়ার উলান বাটোর (১৬৪) ও পোল্যান্ডের রোকলো (১৬০)।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না