,

ফের শৈত্যপ্রবাহ আসতে পারে চলতি মাসে

news-image

নিউজ ডেস্ক : দেশে শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে এক সপ্তাহ আগে। এরপর বাড়তে থাকে তাপমাত্রা। উষ্ণতার মধ্যে বুধবার সকালে আবারও ফিরে আসে শীতের আমেজ। দিনভর ছিল মেঘলা আকাশ। কমতে থাকে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীসহ সারাদেশে চলতি মাসে তাপমাত্রা আরও নেমে যেতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে কোথাও কোথাও শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, মাঘের দ্বিতীয়ার্ধ চলছে। এ মৌসুমে আরেক দফা শৈত্যপ্রবাহ থাকতে পারে।
চলতি মৌসুমে এরই মধ্যে তিন দফা শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গত ডিসেম্বরে একটি এবং জানুয়ারির প্রথমার্ধে বিস্তীর্ণ জনপদে টানা কয়েক দিন মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করে। ২০ জানুয়ারি মৌসুমের সর্বনিম্ন ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

শাহনাজ সুলতানা জানান, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। এটি শ্রীলঙ্কা উপকূলের দিকে হওয়ায় এর প্রভাব বাংলাদেশে পড়বে না। এটি আরও পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত