,

স্বাস্থ্যের ৪ পরিচালককে বদলি, নিপসমে সেব্রিনা ফ্লোরা

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক পদমর্যাদার চারজন কর্মকর্তার দায়িত্ব নতুন করে বণ্টন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নতুন দায়িত্বে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক পদে বদলি করা হয়েছে।

সেব্রিনা ফ্লোরাকে বদলি করায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করা অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. রাশেদা সুলতানাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) করা হয়েছে। অন্যদিকে নিপসম পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) করে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইইডিসিআরের সাবেক পরিচালক অধ্যাপক সেব্রিনা ফ্লোরা করোনা মহামারি শুরুর পর ২০২০ সালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হয়েছিলেন। এরপর গত বছর থেকে গুরুতর অসুস্থতা নিয়ে দীর্ঘদিন তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি দেশে আসার পর তাকে নতুন করে এ দায়িত্ব দেওয়া হলো।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট