,

হাথুরুসিংহেই টাইগারদের কোচ

news-image

স্পোর্টস ডেস্ক : একটা সময়ে জাতীয় দলের প্রধান কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। এই শ্রীলংকানের অধীনে ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত স্মরণীয় কিছু সাফল্য পায় বাংলাদেশ।

এরপর মাতৃভূমি শ্রীলংকার প্রধান কোচের প্রস্তাব পেয়ে বাংলাদেশের চাকরি ছেড়ে দেন হাথুরুসিংহে। শ্রীলংকার কোচের চাকরি ছেড়ে দিয়ে হাথুরু ফের চলে যান অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোচিংয়ে।

নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ হিসেবেই দায়িত্ব পালন করছিলেন; কিন্তু বাংলাদেশের প্রস্তাব পেয়ে দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ার চাকরি ছেড়ে দিয়ে ফের টাইগারদের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন হাথুরুসিংহে।

বিশ্বের বিভিন্ন দেশের নামকরা হাই প্রোফাইল কোচ থাকতে কেন হাথুরুসিংহেকে দ্বিতীয় দফায় নেওয়া হলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার ধানমন্ডিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, অন্যান্য কোচরা দিন বেইস চুক্তি করতে চায়। কেউই ১২০ থেকে ১৫০ দিনের বেশি দিনের চুক্তি করতে চায় না। হাথুরুসিংহের এমন কোনো শর্ত নেই।

বিসিবি সভাপতি আরও বলেন, হাথুরুসিংহে আগে যখন আমাদের এখানে ছিল তখন ছুটি ছাড়া আমাদের হয়েই কাজ করেছে। অন্যকোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেনি। আবার যখন নিউ সাউথ ওয়েলসের কোচ ছিল, সেখানেই কাজ করেছে। তাই আমরা দেখেছি দিন বেইস চুক্তিতে কোচ নিয়োগ দিলে খেলার সময় কোচকে নাও পাওয়া যেতে পারে। এসব দিক বিবেচনা করেই আমরা হাথুরুসিংহেকে নিয়োগ দিয়েছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট