,

যে বিষয়ে ডিসিদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জেলা পর্যায়ে অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল, আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘জেলাপর্যায়ে অনেকগুলো অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপিটিভি ও ইউটিউব চ্যানেল আছে। এগুলোর মাধ্যমে অনেক সময় গুজব ছড়ানো হয়, অনেক সময় ভুল তথ্য পরিবেশন করা হয় এবং বিভ্রান্তি ছড়ানো হয়। এগুলো চ্যালেঞ্জ।’

তথ্যমন্ত্রী ডিসিদের জানিয়েছেন, দেশের ১২টি আইপিটিভি নিবন্ধিত। এ ছাড়া ১৭০টির কিছু বেশি অনলাইন নিউজপোর্টাল ও আরও ১৭০টির কিছু বেশি পত্রিকার অনলাইন পোর্টাল এবং ১৫ থেকে ১৬টির মতো টিভির অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়া হয়েছে। বাকিগুলো নিবন্ধনবিহীন।

হাছান মাহমুদ বলেন, ‘ডিসিদের বলা হয়েছে বাকিগুলোর (নিবন্ধনবিহীন) কেউ কেউ বিভ্রান্তি, গুজব, এবং অসত্য সংবাদ তৈরি করে, সমাজে হানাহানি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। এগুলোর বিষয়ে যাতে ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য জানাতে বলা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, প্রশাসন যেন সঙ্গে সঙ্গে সত্য তথ্য প্রকাশ করে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট