,

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. ইশরাক হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে হাতিরঝিলের রামপুরা ব্রিজের কাছে পাবলিক টয়লেটের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

ইশরাক রাজধানীর ওয়ারীর ৮ নম্বর গুপি কিষাণ লেনের স্থায়ী বাসিন্দা ইমরান হোসেনের ছেলে। তার বাবা মেটালক্রাফ কেমিকেল ব্যবসায়ী। ইশরাক তার বাবার ব্যবসা দেখাশোনা করতেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ওই যুবক গুলশানের দিক থেকে মোটরসাইকেলে পুরান ঢাকায় তার বাসায় ফিরছিলেন। রামপুরা ব্রিজ এলাকার পাবলিক টয়লেটের বিপরীতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় সিটকে পড়ে গুরুতর আহত হয়‌। পথচারীরা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইশরাকের ছোট ভাই ইফতেখার হোসেন জানান, ভাইয়া গতকাল রাতে বাসা থেকে বের হয়ে নিকেতনে এক বন্ধুর বাসায় যান। কিন্তু বাসায় মোবাইল রেখে গিয়েছিলেন। পরে সেখান থেকে বাসায় ফিরছিলেন। রাতে তার মোবাইলফোনের মাধ্যমে খবর পাই- সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মধ্যরাতে হাতিরঝিল থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির