,

আল্লাহ গজব না দিলে দুর্ভিক্ষ হবে না: খাদ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে খাদ্য সংকটের কোনো সুযোগ দেখছেন না খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, ‘দেশে দুর্ভিক্ষ হবে না, হওয়ার কোনো চান্স নাই, যদি আল্লাহ নিজের হাতে গজব না দেয়। সামনে বোরো আবাদ হচ্ছে, ফলনও ভালো হবে, যেখানে ১৫-১৬ মণ হত, সেখানে এবার ২০-২৫ মণ হবে।’

আজ বুধবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিন ওসমানী স্মৃতি মিলনায়তনে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের সেশন অনুষ্ঠিত হয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী এ কথা জানান।

এবার খরার কারণে আমনের ফলন নিয়ে শঙ্কা ছিল। এরপরেও আমনের বাম্পার ফলন হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘সংগ্রহ ভালো হয়েছে, সরবরাহও ভালো আছে। সর্বশ্রেষ্ঠ মজুদ, এখন প্রায় ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন। আমাদের এখনো সংগ্রহ চলছে।’

তবে এত ফলনের পরও কেন দাম কমছে না জানতে চাইলে সাধন চন্দ্র বলেন, ‘আপনি যদি এর থেকে কমের কথা বলেন, তাহলে কৃষকদের কাছ থেকে ৭০০ টাকা মণ ধান কিনতে হবে। মারা পড়বে কৃষক, তখন ধান চালই পাওয়া যাবে না। আমরা যে ধানের দাম নির্ধারণ করেছি, এর থেকে বেশি দামে কৃষক বাজারে ধান বিক্রি করছে। ন্যায্যমূল্যের উপরে দাম পাচ্ছে।’

তিনি বলেন, ‘একটা জিনিস মনে রাখতে হবে, আমরা খাদ্য মন্ত্রণালয় ধান কিনি একটা কারণে, যাতে সিন্ডিকেট করে কৃষকদের না ঠকায়। আমাদের কাছে না আসুক, বাজারে বেশি মূল্য পাক, দ্যাটস এনাফ।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে বৈশ্বিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। চালের দাম যাদের জন্য অসহনীয় পর্যায়ে, তাদের জন্য ওএমএস, খাদ্যবান্ধব ভিজিডি, ভিজিএফ ইত্যাদি আছে। শঙ্কিত হওয়ার কারণ নেই, সবাই ভালো আছে। বাঙালির পেট ঠাণ্ডা, মাথাও ঠাণ্ডা আছে। অপচয় বন্ধ করতে হবে, বিয়ে বাড়িতে দেখা যায় যে ১০-১৫ শতাংশ খাবার অপচয় হচ্ছে।’

এ সময় ৩০ শতাংশ ভোজ্যতেল সরিষা থেকে সংগ্রহ করা যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু মানিকগঞ্জ নয়, সারাদেশেই সরিষার আবাদ হচ্ছে। আমার ধারণা ৩০ শতাংশ ভোজ্যতেল এবার আমরা সরিষা থেকে সংগ্রহ করতে পারব।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট