,

চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের সঙ্গে রূপসা ট্রেনের সংঘর্ষ

news-image

নীলফামারীর ডোমারের চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে চিলাহাটি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন- রুপসার লোকোমাস্টার নাজমুল হক ও মিতালীর সহকারী লোকোমাস্টার মাজেদুর রহমান।

চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি বিষয়টি  নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট ও ডোমারের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এসেই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়।

রেলওয়ে পুলিশ কর্মকর্তা নেসারুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, মিতালী এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন এখনও চালু আছে। লোকোমাস্টার দুজনেই আহত হওয়ায় ইঞ্জিন বন্ধ করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি ইঞ্জিন বন্ধ করার।

 

ঢাকা পোস্ট

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়