,

আজও জামিন পাননি জামায়াতের আমির শফিকুর রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের নামে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত এ জামিন আবেদন নামঞ্জুর করেন।

ডা. মো. শফিকুর রহমানের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ। অন্যদিকে, তার জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন আদালত।

এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ডা. শফিকুরের জামিনের আবেদন কয়েক দফা নামঞ্জুর হয়। তার আগে ২০২২ সালের ১২ ডিসেম্বর রাত ১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল।

গত বছরের ৯ নভেম্বর শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তার ছেলে সাদিক সাইফুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকেও গ্রেপ্তার দেখানো হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির