,

লু’র সঙ্গে বৈঠক না হওয়ার প্রশ্ন বিএনপিকে করতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লু কেন বিএনপির সঙ্গে বৈঠকে বসেননি, তা বিএনপিকেই জিজ্ঞেস করতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডোনাল্ড লু’র ঢাকা সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘তিনি এসেছেন, আমাদের দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে। তবে আমাদের কিছু কিছু দুর্বলতা আছে। তিনিও স্বীকার করেছেন, আমেরিকায় কিছু বিষয়ের ক্ষেত্রে তাদেরও সেম (একই)। সে কারণে আমরা সেম লেভেলে (একই পর্যায়ে) আছি। এসব নিয়ে খুব পজিটিভ আলোচনা হয়েছে।’

আলোচনা ফলপ্রসু হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলোচনায় তারা হ্যাপি (সন্তুষ্ট), আমরাও হ্যাপি। আর প্রেসিডেন্ট জো বাইডেন চাইছেন, আগামী ৫০ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক যেন উন্নত হয়। আমরাও তা চাই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছে, তবে র‍্যাব এখন অনেক ম্যাচিউরড। প্রথম দিকে যাই হোক না কেন, র‍্যাবের মধ্যে এখন জবাবদিহিতা তৈরি হয়েছে।’

উল্লেখ্য, গত শনিবার ঢাকায় আসেন লু। দুদিনের এ সফরে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন মার্কিন এ সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

তার এ সফরকালে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম এবং মানবাধিকার, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ অগ্রাধিকারের বিষয়গুলো প্রাধান্য পায়।

এর আগে, ডোনাল্ড লু ১২ থেকে ১৪ জানুয়ারি ভারত সফর করেছেন। সেখানে ভারত-যুক্তরাষ্ট্র ফোরামে অংশ নেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা এবং মানবাধিকারে সহযোগিতার উপায় আরও প্রসারিত করতে ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১