,

আগামী জুনে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলবে : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আগামী জুনে স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেল প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, পদ্মা সেতু রেল প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৭৩ শতাংশ। ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত কাজের ৮০ শতাংশ অগ্রগতি হয়েছে। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৬০ শতাংশ ও ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৫৯ শতাংশ রেলের কাজের অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, ‘আশা করছি আগামী জুনেই পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেনে করে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যাওয়া যাবে।’

এ সময় উপস্থিত ছিলেন- রেলওয়ের ডিজি ধীরেন্দ্র নাথ মজুমদার, সচিব ড. মো. হুমায়ুন কবীর, মেজর জেনারেল এফএম জাহিদ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল সাইফুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ, কর্নেল ফারুক, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ