,

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হত্যার ন্যায়বিচার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, যুক্তরাষ্ট্রের বোস্টনে বাংলাদেশি সৈয়দ ফয়সাল আরিফ হত্যার ঘটনায় ন্যায়বিচার হবে। ইতিমধ্যে যে পুলিশ সদস্য তাকে হত্যা করেছে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমাদের রাষ্ট্রদূত বিষয়টি ওয়াশিংটনে উত্থাপন করেছেন। মার্কিন সরকার আমাদের আশ্বস্ত করেছে যে এখানে ন্যায়বিচার হবে। যে পুলিশ কর্মকর্তার গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এমন একটি তথ্য আমরা পেয়েছি।’

গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বোস্টনে পুলিশের গুলিতে নিহত হন সৈয়দ ফয়সাল আরিফ নামে এক বাংলাদেশি।

হত্যাকাণ্ডের প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় না। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস বা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসে যদি এখন একটি পাতাও নড়ে, সেটি সবাই পর্যবেক্ষণ করবে। এটিতে এত উৎসাহী হওয়ার কোনো অবকাশ নেই।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট