শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিত্যপণ্যের দাম কমাতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য কাজ করছে সরকার। ইতোমধ্যে এলসি খুলতে ব্যবসায়ীদের সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শুক্রবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়ন পরিষদ চত্বরে দরিদ্র ও ছিন্নমূল মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নিত্যপণ্যের দাম কামার ব্যাপারে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিকভাবে পণ্যের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারে। তবে গ্লোবাল কনসেপ্টে আমরা ভালো আছি। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের জন্য, দেশের মানুষের ভালোর জন্য প্রধানমন্ত্রী নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তার এই পরিশ্রমের কথা চিন্তা করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলার নির্বাহী কর্মকর্তা সামছুল আরেফিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলন, পারুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ