,

সংকটের মধ্যেও দেশে উন্নয়ন অব্যাহত রয়েছে: এমপি ফিরোজ

news-image

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশে আর্থিক মন্দা দেখা দিয়েছে। বিশ্ব খাদ্য সংস্থা খাদ্য সংকটের আশঙ্কা করেছেন। এতো সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।’

আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে সহস্রাধিক শীতার্থদের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এ কথা বলেন।

আ স ম ফিরোজ বলেন, ‘২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন। এ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করুন।’

এরপর বেলা ১১টায় স্থানীয় সাংবাদ কর্মীদের উপস্থিতিতে সপ্তাহিক আকাশ জমিনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন- বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত কর্মকার, আরেফিন সহিদ সাবেক সভাপতি অতুল পাল, জিতেন্দ্র নাথ রায় প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির