মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশিরা বাংলাদেশ নিয়ে কথা বলছে এবং বলবে : আমীর খসরু

news-image

জামালপুর প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যেসব দেশে সরকার ফ্যাসিবাদী, সেসব দেশে কথা বলে বিদেশিরা। বাংলাদেশের বিষয়ে বিদেশিরা কথা বলছে এবং বলবে। আওয়ামী লীগের পছন্দ হলেও বলবে, না হলেও বলবে।’ আজ মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা বিএনপি আয়োজিত ‘আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, ব্যাখা ও বিশ্লেষণ’ শীর্ষক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির রূপরেখা সকলের কাছে গ্রহণযোগ্য। এটা পাওয়ার পর আওয়ামী লীগের মুখ বন্ধ হয়ে গেছে। তারা এটি নিয়ে কোনো মন্তব্য করতে পারছে না।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর পকেটের মানুষ ছাড়া রাষ্ট্রের গুরম্নত্বপূর্ণ পদে কেউ নেই। আর এই পকেটের মানুষরা প্রধানমন্ত্রীর অফিস থেকে যা বলে তাই করে। আইনমন্ত্রীর অফিস থেকে যা বলে তাই করে। এছাড়াও বর্তমান সংসদে ৬৫ শতাংশ সদস্য ব্যবসায়ী। এর মধ্যে বেশিরভাগ দুর্নীতিবাজ ও চোর। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাংক দখল করেছে, অর্থ পাচার করেছে, শেয়ারবাজার দখল করেছে। এসবের জন্য বর্তমানে অর্থনীতির দুরাবস্থা। গণমাধ্যমে সরকারের যে হস্তক্ষেপ। সেই হস্তক্ষেপের কারণে সাংবাদিকরা বিএনপির খবর দেখাতে পারে না। লাইভ করতে পারে না।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখাটি বিএনপির আন্দোলনের অংশ। তাই এটি জনগণের কাছে পৌঁছাতে হবে।’

জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশের একটি ভবনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সাবেক স্বাস্থ্য উপ-প্রতিমন্ত্রী সিরাজুল হক, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু