,

জাতিসংঘ প্রতিনিধিদল নিখোঁজ বিএনপি নেতা সাজেদুলের বাসায়

news-image

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতিসংঘের প্রতিনিধিদল। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শাহীনবাগে সাজেদুলের বাসায় যায় প্রতিনিধিদল।

জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান ও মানবাধিকারবিষয়ক উপদেষ্টা জাহিদ হোসেন এ প্রতিনিধিদলে ছিলেন। তারা সাজেদুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এর আগে গত ১৪ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নিখোঁজ সাজেদুলের বাসায় যান। ওই দিন সাজেদুল ইসলামের শাহীনবাগের বাসা থেকে বের হওয়ার পর একদল লোক মার্কিন দূতের পথ আটকে তাঁকে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় মার্কিন দূতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

সাজেদুল ইসলামের বোন সানজিদা ইসলাম জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাসায় আসার কারণে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, কতটা চাপ এসেছে এবং কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কি না এসব বিষয়ে খোঁজ নিয়েছে জাতিসংঘের প্রতিনিধিদল।

সাজেদুল ইসলাম ২০১৩ সালে নিখোঁজ হন। তার বোন সানজিদা ইসলাম গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়কারী।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির