,

কাবুলে শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে সামরিক বিমানবন্দরের বাইরে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তালেবানের স্বরাষ্ট্রমন্ত্রীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

মুখপাত্র আব্দুল নাফি তাকর বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আজ সকালে কাবুল সামরিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ ঘটেছে। এতে আমাদের বেশকয়েকজন নাগরিক শহীদ ও আহত হয়েছেন। এই বিস্ফোরণের ঘটনার তদন্ত চলছে।

তবে এ বিস্ফোরণের ধরন নিয়ে বিস্তারিত কিছু জানাননি তাকর। এ ছাড়া এ হামলার দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির স্থানীয় বাসিন্দারা বলেছেন, সকাল ৮ টার আগে ভারী সুরক্ষিত বিমানবন্দরের মিলিটারি সাইডের পাশে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে এবং সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখলে নেয় তালেবান সরকার। এরপর থেকে দেশটিতে বিস্ফোরণ ও হামলার পরিমাণ বেড়েই চলেছে।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ