,

চীন-পাকিস্তানকে জয়শঙ্করের হুঁশিয়ারি

news-image

অনলাইন ডেস্ক : চীন ও পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত শুক্রবার সাইপ্রাসে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলার সময় এই বিষয়ে মন্তব্য করেছেন তিনি।

ভারতের এ পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন, ভারত প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক নিশ্চয়ই চায়। কিন্তু তার অর্থ এই নয়, সন্ত্রাসবাদ থেকে নজর সরিয়ে নেওয়া। নাম উল্লেখ নার করলেও তিনি যে পাকিস্তানকে বিঁধলেন তা স্পষ্ট বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। পাশাপাশি চীনকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পরিবর্তন করার কোনো মতলবই ভারত সফল হতে দেবে না।

এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের কবলে পড়ে আর কোনো দেশকে এমন ভুগতে হয়নি যতটা আমাদের হচ্ছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই এটা আমরা কখনওই মেনে নেব না। আমাদের আলোচনার টেবিলে বসানোর জন্য সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহারও করতে দেব না। আমরা অবশ্যই ভাল প্রতিবেশী হতে চাই। কিন্তু তার মানে এই নয় যে সন্ত্রাস থেকে নজর সরিয়ে নেব।

পাশাপাশি সীমান্ত সমস্যা নিয়ে তিনি বলেন, সীমান্তের সমস্যা কোভিডের সময় বেড়েছে। আপনারা সকলেই জানেন চীনের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক নয়। কেননা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পরিবর্তন করার কোনও মতলবই আমরা সফল হতে দেব না।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯