,

মা-বাবার ঝুলন্ত মরদেহের পাশে কাঁদছিল ৯ মাসের শিশু

news-image

নিজস্ব প্রতিবেদক : শয়নকক্ষে ঝুলছিল স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ। আর তার পাশেই কাঁদছিল তাদের ৯ মাস বয়সী কন্যাশিশু। সেই কান্নার শব্দ শুনতে পেয়ে এগিয়ে আসে প্রতিবেশীরা। এরপর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ। আজ রোববার সকালে এমনই একটি ঘটনা ঘটেছে দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নে।

মৃত ব্যক্তিরা হলেন রবিউল ইসলাম (৩৫) ও সামছুন নাহার (৩২)। রবিউল ভাবকী ইউনিয়নের মারগাঁও হাজীপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে ও সামছুন নাহার উপজেলার মেম্বারপাড়ার সমশের আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে একসঙ্গে খেয়ে স্বামী রবিউল, স্ত্রী সামছুন নাহার ৯ মাসের শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল থেকে শিশুটি কান্না করতে থাকে। পরে প্রতিবেশীরা দীর্ঘক্ষণ শিশুটির কান্না শুনতে পেয়ে রবিউল ও সামছুনকে ডাকাডাকি করে। কিন্তু তাদের কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলে শিশুটির বাবা-মায়ের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে দুপুরে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা