,

সাবেক পোপ বেনেডিক্ট আর নেই

news-image

অনলাইন ডেস্ক : সাবেক পোপ বেনেডিক্ট ষোড়শ ৯৫ বছর বয়সে আজ শনিবার মারা গেছেন। ভ্যাটিক্যানের পক্ষ থেকে তার এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।

ভ্যাটিকান এক বিবৃতিতে বলেছে, দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি পোপ বেনেডিক্ট ষোড়শ আজ মারা গেছেন। এ ব্যাপারে পরবর্তীতে আরও তথ্য দেওয়া হবে বলে বিবৃতিতে বলা হয়।

বেশ কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন এ ধর্মগুরু। তার এই অসুস্থতার কথা জানান বর্তমান পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে তিনি অনুসারীদের প্রতি বেনেডিক্ট-এর সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানান।

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট বয়সের কারণে ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান এবং একইসঙ্গে ভ্যাটিকান প্রধানের পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেন। বেনেডিক্টের পর পোপ হিসেবে আসেন ফ্রান্সিস।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট