,

নতুন বছরে ঐক্যের ডাক জার্মান চ্যান্সেলরের

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে জার্মানির জন্য কঠিন পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। এ নিয়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। খবর ডয়েচে ভেলের।

শলৎস জ্বালানি সংকট নিয়ে দেশের জনগণ যে ধৈর্য্যের পরিচয় দিয়েছেন তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, জার্মানিকে এ বিষয়ে কেউ আর ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না।

নতুন বছরের বার্তায় ওলাফ শলৎস, ২০২২ সালে জনগণ যে ধৈর্য্য, শক্তি আর আস্থার পরিচয় দিয়েছেন ২০২৩ এও যেনো তা অব্যাহত থাকে-তার আহ্বান জানান।

ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার রাতে বর্ষবরণের প্রাক্কালে টেলিভিশনগুলোতে ওলাফ শলৎনের সম্পূর্ণ ভাষণ প্রচার করা হবে। তবে ডয়চে ভেলের হাতে তার লিখিত বক্তব্য চলে আসায় তা প্রকাশ করা হয়েছে।

২০২২ সালকে ‘কঠিন বছর’ হিসেবে উল্লেখ করেছেন শলৎস। তবে তার দেশ ভবিষ্যতকে সুরক্ষায় কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। তবে শলৎসের বার্তার মূল বক্তব্য ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে।

শলৎস বলেছেন, ‘অনেকেই যুদ্ধ নিয়ে চিন্তিত। আমাদের পূর্ণ সমবেদনা আছে ইউক্রেনের মানুষের প্রতি। বছরের শেষ দিনেও রাশিয়া সেখানকার মানুষের উপর বোমা এবং ক্ষেপণাস্ত্র ছুড়ছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট