,

জামায়াতের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে ১০ পুলিশ সদস্য

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগে মৌচাক মার্কেটের পাশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত পুলিশ সদস্যরা হলেন- শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান (এসি নিউমার্কেট জোন), মো. বায়েজীদুর রহমান (এসি রমনা জোন), এসআই শহীদুল ওসমান মাসুম (রমনা থানা), এসআই সুবীর কুমার কর্মকার (রমনা থানা), এসআই হাবিবুর রহমান (রমনা থানা), এসআই মোহাইমিনুল হাসান (রমনা থানা), এএসআই কবির হোসেন (রমনা থানা), এএসআই মো. ফিরোজ মিয়া (রমনা থানা), কনস্টেবল সৌরভ নাথ (পিওএম পূর্ব) ও কনস্টেবল সাদী মোহাম্মদ (পিওএম পূর্ব)।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, মৌচাকে জামায়াতের গণমিছিলে বাধা দেওয়ায় সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার দুপুর ২টার দিকে মগবাজার থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় জামায়াত নেতাকর্মীরা কিছুটা পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে।

এসময় পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য রমনা থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না