,

লাউয়ের হালুয়া

news-image

নিউজ ডেস্ক : দেশীয় সবজির মধ্যে সবথেকে সহজলভ্য সবজি লাউ। আজ আপনাদের জন্য লাউয়ের হালুয়ার কিভাবে তৈরি করবেন দেখে নিন।

উপকরণ

কচি লাউ ১ কাপ (গ্রেট করে পানি চেপে ফেলে দেয়া)

ঘন তরল দুধ ১ কাপ

চিনি ২ টেবিল চামচ বা স্বাদমত

ঘি ১ টেবিল চামচ

কাজু, কাঠ বাদাম, কিশমিশ ২ টেবিল চামচ

দারচিনি, এলাচ, তেজপাতা ১ টুকরা করে

প্রস্তুত প্রণালি

১। প্রথমে লাউয়ের খোসা ফেলে দিন। লাউয়ের ভিতরে বিচি সহ যে নরম অংশ থাকে সেটা ফেলে দিবেন। এবার সবজি গ্রেটারে লাউ গ্রেট করে হাতে চেপে লাউয়ের পানি ফেলে দিন।

২। এখন প্যান গরম দিয়ে এতে গ্রেট করা লাউ দিন। লাউ থেকে পানি টেনে গেলে গুঁড়া দুধ এবং তরল দুধ মিলিয়ে লাউয়ের মধ্যে দিয়ে দিন।

৩। মাঝে মাঝে সব একসাথে নেড়ে দিন যাতে নিচে লেগে না যায়। দুধ শুকিয়ে আসা শুরু করলে এর মধ্যে চিনি দিয়ে দিন। চিনি গলে বেশ পানি বের হবে। মিশ্রণটি কিছুক্ষন পর পর নাড়ুন। আস্তে আস্তে পানি শুকিয়ে এলে চুলা বন্ধ করে দিন।

৪। এখন আলাদা একটি প্যানে ঘি গরম হতে দিন। দারচিনি, এলাচ, তেজপাতা, বাদাম এবং কিশমিশ ঘিতে ভেঁজে এর মধ্যে লাউয়ের মিশ্রণ ঢেলে ভাল করে নাড়তে থাকুন।

৫। সব নাড়তে নাড়তে লাউয়ের মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন মজাদার লাউয়ের হালুয়া।

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র