,

ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিন শেষ বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমে ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। মুমিনুল হকের দারুণ ব্যাটিংয়ের পরও অন্যদের ব্যর্থতায় সবকটি উইকেট হারিয়ে ২২৭ রান করে টাইগাররা। জবাবে দিন শেষে বিনা উইকেটে ১৯ রান করেছে ভারত। এখনও তারা ২০৮ রানে পিছিয়ে রয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথমে ব্যাটিং পাওয়া টাইগাররা উদ্বোধনী জুটিতে ৩৯ রান তোলে। তবে পর পর দুই ওভারে বাংলাদেশের দুই ওপেনার বিদায় নিয়েছেন। প্রথম টেস্টে অভিষেক সেঞ্চুরি করা জাকির হাসানকে লোকেল রাহুলের ক্যাচে ফেরান জয়দেব উনাদকাট। ১৫তম ওভারের শেষ বলে দলীয় ৩৯ রানে মাথায় ১৫ রান করে মাঠ ছাড়েন জাকির। পরের ওভারের পঞ্চম বলে রবীচন্দ্রন অশ্বিনের বলে এলবি হয়ে ফেরেন ২৪ রান করা নাজমুল হোসেন শান্ত।

লাঞ্চের পর প্রথম বলেই অধিনায়ক সাকিব আল হাসানকে হারায় বাংলাদেশ। উমেশ যাদবের বলে ব্যক্তিগত ১৬ রানে চেতশ্বর পুজারাকে ক্যাচ দেন তিনি। তবে এরপর মুমিনুল হক ও মুশফিকুর রহিম জুটি দলকে শতক এনে দেন।

দলীয় ১৩০ রানের মাথায় জয়দেব উনাদকাটের বলে উইকেটরক্ষক ঋশভ পন্থকে ক্যাচ দেন মুশফিকুর রহিম। ২৬ রান করেন তিনি। চতুর্থ উইকেটে ৪৮ রান তোলেন মুশফিক-মুমিনল হক।

রবীচন্দ্রন অশ্বিনের বলে ব্যক্তিগত ২৫ রানে লোকেশ রাহুলকে ক্যাচ দেন লিটন দাস। তিনি ২৬ বলে ২টি চার ও ১টি ছক্কায় এই রান করেন। পঞ্চম উইকেটে মুমিনুল হক ও লিটন ৪২ রান করেছিলেন।

এরপর মুমিনুল হকের ব্যাটিং দৃঢ়তায় ৬৫তম ওভারে দলীয় ২০০ রান পার করে টাইগাররা। তবে অন্যদের আসা-যাওয়ার মিছিলে নিজের সেঞ্চুরি আর পাওয়া হয়নি মুমিনুলের। যদিও ১৬তম ফিফটি করা এই বাঁহাতি ব্যক্তিগত ৮৪ রানে অশ্বিনের শিকার হন। তিনি ১৫৭ বলে ১২টি চার ও একটি ছক্কা হাঁকান। শেষ দিকে নুরুল হাসান (৬) ও তাসকিন আহমেদরা বেশিক্ষণ টিকতে পারেননি।

ভারতীয় বোলারদের মধ্যে ৪টি করে উইকেট পান উমেশ যাদব ও অশ্বিন। দীর্ঘ দিন পর টেস্টে ফেরা উনাদকাট ২ উইকেট দখল করেন।

জবাবে প্রথম ইনিংসে ভারত ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুল ও শুভমন গিলের দৃঢ়তায় দিন শেষে ১৯ রান করেছে। রাহুল ৩ ও গিল ১৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

বাংলাদেশ একাদশে ফিরেছেন মুমিনুল হক ও তাসকিন আহমেদ। তবে বাদ পড়েছেন ইয়াসির আলী ও এবাদত হোসেন।

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।

ভারত: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমন গিল, চেতশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋশভ পন্থ (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না