,

মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিডিউল বিপর্যয়

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে টঙ্গীর রেল সেতুতে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা থেকে আসা আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে কয়েকটি ট্রেন সিডিউল বিপর্যয়ে পড়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম-ময়মনসিংহ রেল সড়কের আপ লাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তুরাগ নদীর ওপর টঙ্গী রেল ব্রিজ পাড় হওয়ার সময় পেছন দিকের একটি বগির ছয়টি চাকা রেল ব্রিজের ওপর লাইনচ্যুত হয়। পরে সামনে থাকা ইঞ্জিন ও বগিগুলো কেটে টঙ্গী স্টেশনে রাখা হয়। রেলওয়ের উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

টঙ্গী স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী সাজোয়া যান, ট্যাঙ্কার, রকেট লাঞ্চার, নৌকা, জাহাজসহ কিছু প্রদর্শনীর জন্য কিছু ডামি চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলো ট্রেনযোগে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে টঙ্গীর তুরাগ নদীর রেল সেতুতে বগি লাইনচ্যুত হয়।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ