সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের অনুরোধে বিএনপির গণমিছিলের তারিখ পরিবর্তন

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিলের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় দলটির আহ্বানে সাড়া দিয়ে গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার রাত পৌনে ১০টায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সদস্য সেলিমা রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সেলিমা রহমান বলেন, ‘গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আজকেই তারিখ নির্ধারণ হওয়ার কথা। তবে ঠিক কবে তা জানি না। ২৪ ডিসেম্বরের পরে একদিন হওয়ার কথা।’

কর্মসূচির তারিখ পেছানোর কারণ সম্পর্কে তিনি বলেন, ‘ওইদিন আওয়ামী লীগের কাউন্সিল (জাতীয় সম্মেলন)। সে কারণেই বিএনপির গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।’

এর আগে অনাকাঙ্ক্ষিত সংঘাত ও শঙ্কা এড়াতে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিন বিএনপিকে গণমিছিল না করার অনুরোধ জানানো হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ অনুরোধ জানান।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির সর্বশেষ ঢাকা বিভাগীয় সমাবেশে যুগপৎ আন্দোলনের ১০ দফা ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ওই দিনই ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য