,

প্রধানমন্ত্রীর কার্যালয়ে রওশন এরশাদ-জি এম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টিতে (জাপা) চলছে দেবর-ভাবির দ্বন্দ্ব। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং দলটির চেয়ারম্যান বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন তারা বলে দলের একাধিক সূত্র জানিয়েছে। সূত্র বলছে, দেবর-ভাবির মধ্যে চলমান দ্বন্দ্ব প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় নিরসন হতে পারে।

জানা গেছে, রওশের সঙ্গে আছেন ছেলে সাদ এরশাদও। অন্যদিকে দলের সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান জি এম কাদের।

জি এম কাদের দায়িত্ব পালনে গত ৪ অক্টোবর নিষেধাজ্ঞা চেয়ে জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা মামলা করেন। তার আবেদনের প্রেক্ষিতে ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় কোনো প্রকার সিদ্ধান্তগ্রহণ ও দায়িত্বপালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

আদেশ প্রত্যাহার চেয়ে জি এম কাদেরের আবেদন গত ১৬ নভেম্বর খারিজ করে দেন আদালত। এর বিরুদ্ধে জেলা জজ আদালতে মিস আপিল করেন তিনি। আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য ৯ জানুয়ারি দিন রাখা হয়। এ অবস্থায় শুনানি এগোনোর জন্য আবেদন দেন জি এম কাদের। তার আবেদন ২৪ নভেম্বর খারিজ হয়।

এর বিরুদ্ধে গত সোমবার হাইকোর্টে রিভিশন আবেদন করেন জি এম কাদের। এর ওপর মঙ্গলবার শুনানি হয়। শুনানি শেষে জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আগামী ৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী