,

বিয়ে ছাড়া যৌন সম্পর্ক নিষিদ্ধ: পর্যটকদের সুখবর দিলো ইন্দোনেশিয়া

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি ইন্দোনেশিয়ার পার্লামেন্টে বিয়ে ছাড়া যৌন সম্পর্ক স্থাপন নিষিদ্ধ করার আইন পাশ হয়েছে। এই আইন অমান্য করলে দেশটিতে এক বছর কারাদণ্ড বা জরিমানার বিধান রাখা হয়েছে। গত ৬ ডিসেম্বর দেশটির পার্লামেন্টে আইনপ্রণেতারা ভোটাভুটিতে সর্বসম্মতভাবে এই আইনের পক্ষে মত দেন।

নতুন সেইন আইনে বলা হয়, দেশটির নাগরিক ও দেশটিতে অবস্থানরত বিদেশি— উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পাশাপাশি আইনে অবিবাহিত দম্পতিদের একসঙ্গে বসবাস এবং যৌন সম্পর্ক স্থাপনকে ‘অবৈধ’ বলে আখ্যা দেওয়া হয়েছে। তবে এই আইন নিয়ে নতুন কথা বলছেন দেশটির কর্মকর্তারা।

আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদন বলছে, ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলছেন নতুন এই আইনে ইন্দোনেশিয়ার ভ্রমণরত পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বালির গভর্নর বলেন, কর্তৃপক্ষ পর্যটকদের বৈবাহিক সম্পর্ক যাচাই করবে না।

দেশটিতে নতুন এই আইনের ফলে পর্যটন খাতে ব্যাপক প্রভাব পড়তে পারে-এমন আশংকার মধ্যে ইন্দোনেশিয়া নতুন এই খবর দিলো। এ ছাড়া ইন্দোনেশিয়ার নতুন আইনে দেশটির প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা জাতীয় আদর্শের প্রতি যে কোনও ধরনের অবমাননার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বিরোধীগোষ্ঠী অভিযোগ করেছেন, সরকারের এমন পদক্ষেপমানবাধিকার এবং মানুষের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না