,

কিশানের রেকর্ড ডাবলে বাংলাদেশের বড় পরাজয়

news-image

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মার ইনজুরিতে সুযোগ পেয়ে কি দুর্দান্ত পারফরম্যান্সটাই না করলেন ঈশান কিশান। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড করলেন এই বাঁহাতি ব্যাটার। তার অতিবানবীয় ইনিংস ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ভারতের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং ধসে ২২৭ রানের লজ্জার পরাজয় হয়েছে বাংলাদেশের। যদিও টাইগাররা তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল। আজকের ম্যাচ শেষে ২-১ ব্যবধানে শেষ করল।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা ভারত নির্ধারতির ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রানের বিশাল সংগ্রহ পায়। জবাবে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

৪১০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের তোপে বাংলাদেশের কেউই দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ৫০ বলে ৪৩ রান করেন সাকিব আল হাসান। ২৯ রান করেন অধিনায়ক লিটন দাস। প্রথম দুই ম্যাচের নায়ক মেহেদী হাসান মিরাজ ৩ রানে বিদায় নেন।

ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান শার্দুল ঠাকুর। দুটি করে উইকেট দলখ করেন অক্ষর প্যাটেল ও উমরান মালিক।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে কিশানের ১৩১ বলে ২১০ ও বিরাট কোহলির ৯১ বলে ১১৩ রানে ভর করে পাহাড়সম সংগ্রহ পায় ভারত। ২৪টি চার ও ১০টি ছক্কায় সাজানো কিশানের ডাবল সেঞ্চুরি ছিল বিশ্বরেকর্ডের। মাত্র ১২৬ বলে ডাবলের দেখা পান তিনি। তিনি ভেঙেছেন ক্রিস গেইলের রেকর্ড। ক্যারিবীয় দানব ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন।

এদিকে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম সেঞ্চুরির দেখা পান কোহলি। তিনি ১১টি চার ও ২টি ছক্কা হাঁকান। আন্তর্জাতিক ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে তার ৭২টি সেঞ্চুরি হলো। তিনি ছাড়িয়ে গেলেন ৭১টি সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে। কোহলির সামনে এখন শুধুমাত্র রইলে ১০০টি শতক করা শচীন টেন্ডুলকার।

বাংলাদেশ বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও সাকিব।

ম্যাচ সেরা হন ঈশান কিশান। তবে সিরিজ সেরা হন ১৪১ রান ও ৪টি উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯