,

নয়াপল্টন থেকে সরে গেলেন ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে নিজের অবস্থান থেকে সরে যান তিনি।

এর আগে, বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বিকেল সোয়া চারটার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করে। তখন মির্জা ফখরুল কার্যালয়ের সামনে আসেন। প্রথমে তাকে কার্যালয়ের ভেতরে ঢুকতে বাধা দিলেও পরে যেতে বলা হয়। তবে মির্জা ফখরুল কার্যালয়ে না ঢুকে সামনে অবস্থান নেন।

অবস্থান ছেড়ে যাওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ব্যাগে করে বিস্ফোরক নিয়ে পুলিশ কার্যালয়ের ভেতরে ঢোকে।’

এ সময় বিএনপির মহাসচিব বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের পাঁয়তারা করছে সরকার। পুলিশ আমাদের কার্যালয় থেকে সিসিটিভি, হার্ডডিস্ক, প্রয়োজনীয় কাগজপত্র সব নিয়ে গেছে। যাতে হামলার কোনো আলামত না থাকে। শুধু তা ই নয়, তারা অফিসের মধ্যে ঢুকে সবকিছু ভাঙচুর করেছে। একাত্তরের হানাদার বাহিনীর মতো বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী