,

‘অপরকে নসিহতের পাশাপাশি নিজেও আমল করতে সচেষ্ট হবে’

news-image

মাওলানা ওয়ালী উল্লাহ
পাপী ব্যক্তি অন্যকে পাপ ছাড়ার ব্যাপারে নসিহত করতে পারবে নাইসলামি শরিয়তে এমন কোনো বিধান ও নির্দেশনা নেই। এই ব্যাপারে অনেকেই ভুল ধারণায় রয়েছে। এমন ভুল ধারণা জন্মের পেছনে কোরআনে কারিমের কয়েকটি আয়াত ও হাদিসের ভুল মর্ম বোঝা দায়ী।

যেমন এক হাদিসে এসেছে, কিছু লোককে জাহান্নামে নেওয়া হবে এই কারণে যে, তারা সৎকাজের আদেশ করত, কিন্তু নিজে সেই কাজ করত না। আবার পবিত্র কোরআনের এক জায়গায় এসেছে যে, তোমরা মানুষকে সৎকাজের আদেশ দিচ্ছো, অথচ কিতাব পাঠ করে নিজেদেরই ভুলে যাও!

এসব হাদিস ও আয়াতের মর্ম এটা নয় যে, তুমি যেহেতু সৎকাজ করছো না, সুতরাং সৎকাজের নির্দেশ দেওয়া তোমার জন্য বৈধ নয়। বরং আয়াতের মর্ম হচ্ছে, তুমি সৎকাজের আদেশ দিচ্ছো, অথচ নিজে পালন করছো না। এটা তো নিজের সঙ্গে প্রতারণা। তোমার দায়িত্ব তো শুধু সৎকাজের নির্দেশ দেওয়া নয়, বরং নিজে সৎকাজ সম্পাদন করাও তোমার দায়িত্ব। অর্থাৎ দুটোই স্বতন্ত্র কর্তব্য। কেউ একটা পালন করলে, একটার দায় থেকে মুক্ত থাকবে। আর কেউ দুটো করলে দুটোর দায় থেকেই মুক্ত থাকবে। আর কেউ কোনোটাই না করলে দুটোর জন্যই দায়ী থাকবে এবং আলাদাভাবে পাকড়াও হবে।

মন্দকাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করা একটি বিশেষ কর্তব্য। যে ব্যক্তি মন্দকাজ করে আর অপরকে ভালো কাজের উপদেশ দেয়। তার একটি কাজ ভালো আর অপরটি মন্দকাজ। আর যদি অপরকে নসিহত করা বর্জন করে, তবে দুটি কাজই হবে মন্দ। তাই বেআমল লোকও সত্যের নির্দেশ দিতে পারবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯