,

ডেঙ্গু আক্রান্ত ৩৬৬ জন হাসপাতালে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে ৩৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে, ২৫ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নভেম্বরের ২৮ দিনে মৃত্যু হয়েছে ১০৬ জনের, যা ডেঙ্গু আক্রান্ত হয়ে এক মাসে সর্বাধিক মৃত্যু।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে মোট ২৪৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকা বিভাগের নরসিংদী জেলায় একজন, মানিকগঞ্জ জেলায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৭ জন এবং বরিশাল বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের নিয়ে দেশে এ বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৪৯৬ জনে।

 

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির